নারী খেলা- প্রিমিয়ার লিগ আবাহনী ও বিকেএসপির জয়
ঢাকা নারী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয় পেয়েছে বিকেএসপি ও আবাহনী লিমিটেড।
ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে ১৭০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বিকেএসপি। দিনের অন্য খেলায় কলাবাগান ক্রীড়া চক্রকে দুই উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড।
আজ তিন নম্বর মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ১৬৩ তুলে কলাবাগান ক্রীড়া চক্র। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আবাহনীর এই রান টপকাতে বেশ বেগ পেতে হয় কলাবাগানের নিয়ন্ত্রিত বোলিংয়ে। শেষ পর্যন্ত ৪৯ দশমিক ১ ওভারে ১৬৩ তুলে দুই উইকেটের জয় ছিনিয়ে নেয় আবাহনী। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন অধিনায়ক লতা মণ্ডল। আবাহনীর সুবর্ণা তিনটি ও হ্যাপি লাভ করেন দুটি উইকেট। কলাবাগানের লতা মণ্ডল ও সুলতানা খাতুন তিনটি করে উইকেট পান।
অন্যদিকে বিকেএসপির চার নম্বর মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বিকেএসপি নির্ধারিত ৪৯ দশমিক ৫ ওভারে ২০৬ রানে অলআউট হয়। নাহিদা আক্তার ৬৩ ও জান্নাতুল ফেরদৌস করেন ৪১ রান। ইন্দিরা রোড কেসির মাকসুদা আক্তার ও মর্জিনা আক্তার নেন তিনটি করে উইকেট। জবাবে ইন্দিরা রোড কেসি জান্নাতুলের বোলিং নৈপুণ্যে ২৮ দশমিক ৫ ওভারে ৩৬ রানে অলআউট হয়ে যায়।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী-ইন্দিরা রোড কেসি
ইন্দিরা রোড: ৬৬/১০, ৪৯ ওভার (রিতা সাহা ৩২, মনিরা আক্তার ৯; ঝুমুর আক্তার ৩/১০, জাহানারা আলম ২/৭)
আবাহনী: ৬৭/১, ১৩.২ ওভার (শারমিন সুলতানা ২৫, শারমিন আক্তার ২৪*, শামীমা সুলতানা ১১*; মাকসুদা আক্তার ১/৯)
ফল: আবাহনী নয় উইকেটে জয়ী
বিকেএসপি-গুলশান ইয়ুথ ক্লাব
বিকেএসপি: ২০৯/৮, ৫০ ওভার (সানজিদা আক্তার মেঘলা ৪৪, ফারজানা হক ৩৫, নাহিদা আক্তার ৩০, জিন্নাত আয়েশা ১৭, সানজিদা জান্নাত অপরাজিত ১৩, সুবহানা মোস্তারি ১১; শিরিন আক্তার ৪/৪১ )
গুলশান ইয়ুথ ক্লাব: ৭৩/১০, ৪২ ওভার (তাহিন তাহেরা ৩২, আলেয়া আক্তার আলো ১৩; কোহিনুর আক্তার ৪/১৮, নাহিদা আক্তার ৩/১০, সানজিদা জান্নাত ২/৯)
ফল: বিকেএসপি ১৩৬ রানে জয়ী



Comments
Post a Comment